মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র মৌলবাদি সা¤প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে ০৫ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর,

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, সাংস্কৃতিক কর্মী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ তসলিম সিকদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সুন্দরম এর উপদেষ্ঠা আ’লীগ নেতা গাজী হাফিজুর রহমান শবির ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এ্যাডভোকেট উজ্জ্বল বোস প্রমুখ।


বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি উগ্র মৌলবাদি সা¤প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়প অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ন্যায় সাংস্কৃতি বিপ্লব গড়ে তোলার জন্য সাংস্কৃতিক -কর্মী, সমর্থকসহ আপামর জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।


মানববন্ধনে উদীচী,সুন্দরম,পটুয়া খেলাঘর আসর,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,দখিনের কবিয়াল,গ্রামীন শিল্পী গোষ্ঠী,পায়রা নাট্য গোষ্ঠী,ইত্যাদী বাউল শিল্পী গোষ্ঠী,ধ্রুবতারা,পটুয়াখালী আবৃত্তি মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com