বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র শ্রদ্ধা নিবেদন।

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র শ্রদ্ধা নিবেদন।

০৫ ডিসেম্বর ২০২০ খ্রিঃ
সকাল ০৯ঃ০০ ঘটিকা
দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ ০৫ ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা তাঁর সমাধি’তে শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেন উপমহাদেশের প্রখ্যাত এই রাজনীতিবিদ।

১৯৬৩ সালের এইদিনে লেবাননের বৈরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটেছিল, তাঁর নেতৃত্ব দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের অবিস্মরণীয় বিজয়ের পর সুধী সমাজ তাঁকে গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত করেন। তিনি বলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেম। তাঁর জীবনাদর্শ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।


সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিকশিত হয়। তাঁরই সুযোগ্য উত্তরসূরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব পাকিস্তান সরকারের অব্যাহত শোষণ দমন পীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন।

বাঙালি জাতি মহান এই নেতাকে চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।
এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com