বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ম্যারাডোনার নামে স্টেডিয়াম

ম্যারাডোনার নামে স্টেডিয়াম

পুরো বিশ্বের কাছে নাপোলিকে চিনিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে ছিলেন ম্যারাডোনা। নিজের সাত বছরের অবস্থানকালে জিতিয়েছেন দুইটি ইতালিয়ান সিরি’আ শিরোপা।
শুধু ফুটবল দিয়েই নাপোলিবাসীর মন জয় করেছেন তা নয়, নিজের খেয়ালি আচরণ দিয়েও নাপোলির সাধারণ মানুষের মনে জায়গা করেছিলেন ম্যারাডোনা। সবসময় ছিলেন সাধারণ মানুষের পক্ষে।

তাইতো এই ক্লাবটিও তাকে ভালবেসেছে হৃদয় নিংড়ে দিয়ে। ম্যারাডোনার মৃত্যুর পরও আত্মার সে সম্পর্কে এতোটুকু চিড় ধরেনি।তাই তো ম্যারাডোনার সম্মানে নাপোলির স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নামও বদলে গেল। নেপলস সিটি কাউন্সিলে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নামকরণের।

গেল ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে ম্যারাডোনার বিদায়ের পরই এই প্রস্তাব দিয়েছিলেন শহরের মেয়র। সে প্রস্তাব সিটি কাউন্সিলে পাস হয়েছে।

এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, ‘ম্যারাডোনা তার প্রতিভা ও ফুটবল জাদুতে সাত বছর এই নাপোলির জার্সিকে সম্মানিত করেছেন। দুটি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছেন। ট্রফি জিতিয়েছেন এবং এই শহরের মানুষের ভালোবাসা জিতে নিয়েছেন।’
ম্যারাডোনার মৃত্যুতে নিজ দেশ আর্জেন্টিনার পর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নাপোলি। ম্যারাডোনার সম্মানে তাদের সান পাওলো স্টেডিয়ামের আলো জ্বালিয়ে রাখা হয়েছিল।

তবে ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নাম পেতে আরো একটু অপেক্ষা করতে হবে নেপলসবাসীকে। নেপলসের প্রিফেক্টের কাছ থেকে নতুন নামকরণের অনুমোদন পেতে এখনো বাকি। তবে সেটা শুধুই আনুষ্ঠানিকতামাত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com