শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হামজা-সোহেলের গোলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়

হামজা-সোহেলের গোলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের সঙ্গে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল পেয়েছেন হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার দিনটিকে জয় দিয়ে স্বরণীয় করে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসাথে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালো করার রসদ-ও পেলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। চার বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে গড়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো জামাল-সাদরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। জামালের নেয়া কর্নার কিক থেকে বাড়ানো বল লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান বাংলাদেশ কোচ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে দলে আরেকটি পরীক্ষণ চালান স্বাগতিক কোচ। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল হামজারা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিলেও গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১০ জুন) একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com