পাবনার সুজানগর ও ঈশ্বরদীতে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে ৩২৫ পিস ইয়াবা, একটি বিদেশী রিভলভার ও ০১ রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বিকাল সোয়া ৪ টার দিকে সুজানগরের মাছপাড়া এলাকা থেকে একই থানার ইন্দ্রিজপুর এলাকার মোঃ উসমান শেখের ছেলে মোঃ আল আমিন (২৫) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঈশ্বরদী মিরকামারী এলাকা থেকে ওই এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ সোহাগ আলী (২৩) কে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশী রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব।
এছাড়াও সে এসব অবৈধ অস্ত্রের সাহায্যে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডও করে আসছিল বলে জানায় র্যাব। এ ব্যাপারে সুজানগর ও ঈশ্বরদী থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply