বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে বাতিল করা হয়েছে মামুনুল হকের ওয়াজ মাহফিল

সিরাজগঞ্জে বাতিল করা হয়েছে মামুনুল হকের ওয়াজ মাহফিল

স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আপত্তির কারণে সিরাজগঞ্জে বাতিল করা হয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল।
আগামী ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিলে মামুনুল হকের বক্তব্য দেয়ার কথা ছিল।


আয়োজক মাদরাসার শিক্ষা সচিব মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘মামুনুল হক সাহেবের ওয়াজ মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। উনি সিরাজগঞ্জে আসছেন না।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, ‘সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমি মনে করে, আমাদের জেলায় মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর আমরা সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার পরামর্শ দেই। আগামী শনিবার আমাদের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল।

এরই মধ্যে আজ আয়োজকরা মামুনুল হককে মাহফিলে না আসতে বলেছেন।’সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, ‘আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাকে সিরাজগঞ্জে মাহফিল করতে দেয়া হবে না বলে জানিয়েছি। তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।’বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, ‘সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাদরাসা কমিটির সঙ্গে বসেছিলাম।

মামুনুল হকের বিরুদ্ধে তীব্র আপত্তির কথা তাদের জানিয়েছি। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমাদের সামনেই মামুনুল হককে কল দিয়ে মাহফিলে আসতে নিষেধ করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com