সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দিয়েগো, তুমি অতুলনীয়: পেলে

দিয়েগো, তুমি অতুলনীয়: পেলে

ব্রাজিলে চিরাচরিত রীতি হল, প্রয়াতকে তাঁর মৃত্যুর ৭ দিন পরে শ্রদ্ধা জানানো। আর ঠিক সেটাই করলেন পেলে। ঠিক এক সপ্তাহ আগে প্রয়াত দিয়েগো মারাদোনার জন্য সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন পেলে।ইনস্টাগ্রামে মারাদোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, ‘‘আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই। অনেক মানুষ আছেন, যাঁরা সারা জীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন।

তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে। তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি। কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু। তোমার হৃদয়টা অনেক বড়।আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।তোমার পরিচয় তোমার সততা। তুমি তোমার নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ।

সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন ‘আই লাভ ইউ’ বলতে পারি। কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি। তাই আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com