বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্ষণ মামলায় আগাম জামিন নিয়ে এসে বাদী শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি।

ধর্ষণ মামলায় আগাম জামিন নিয়ে এসে বাদী শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি।

রংপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষনের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের হওয়ার দুই মাস অতিবাহিত হবার পর আসামী রনি হাইকোট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে রংপুরে এসে দলবল সহ নির্যাতিতা স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যই প্রানা নাশের হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার থানায় জিডি করেছে নির্যাতিতা নারী।

রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি রাজিফুজ্জামান জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার নির্যাতিতা স্কুল শিক্ষকা থানায় দায়ের করা জিডিতে অভিযোগ করেছেন তার দায়ের করা নারী মিশু নির্যাতন মামলার প্রধান আসামী রনি ও তার সহযোগী আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে রংপুরে আসার পর থেকে বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি প্রদান করছে। মামলা তুলে না নিলে প্রানে মারবে। মঙ্গলবার দুপুর একটার দিকে ওই নির্যাতিতা নারী নগরীর খাছারী বাজার এলাকায় অবস্থিত শিক্ষা অফিসে দাপ্তরিক কাজ করে বাসায় ফেরার পথে অফিসের সামনেই তাকে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক পরিচয় দানকারী এক যুবক অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে তাদের বস জামিন পেয়ে গেছে এবার দেখে নেয়া হবে বলে হুমকি প্রদান করে।

এমন অশালীন ভাষায় তাকে গালাগাল দেয়া হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায়না বলে জানান তিনি। এ ছাড়াও মোবাইল ফোনেও তাকে প্রান নাশের হুমকি প্রদান এবং অশ্লিল ভাষায় গালাগাল দেয়া হচ্ছে।

এ ব্যাপারে নির্যাতিতা স্কুল শিক্ষিকা জানান রনি হাইকোট থেকে আগাম জামিন পাবার পর আরো বেপরোয়া হয়ে উঠেছে তার ক্যাডারদের লেলিয়ে দিয়ে তাকে অপমান অপদস্ত এবং প্রান নাশের হুমকি দেয়া হয়েছে। এমনি অবস্থায় চরম নিরাপত্তা হীনতার মধ্য দিয়ে দিন কাটছে তার। এ ব্য্পাারে মঙ্গলবারই কোতয়ালী থানায় সাধারন ডায়রী করেছেন যার নম্বর ৫০ তারিখ ১.১২.২০।

এ ব্যাপারে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই খায়রুল ইসলাম জানান জিডির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য মামলা সুত্রে জানা গেছে রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মেয়ে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরী করে। ২০১৭ সালে রংপুর জেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সাথে মেয়েটির পরিচয় হয়। রনির বাড়ি রংপুরের পীরগজ্ঞ উপজেলার বাজিতপুর ফতেহপুর গ্রামে। তার বাবার নাম আবু বক্কর। পরিচয়ের পর থেকে তাদের মাঝে ভালো বাসার সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি জানায় রনি তাকে বিয়ে করার প্রলোভস দেখিয়ে ঢাকা কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ ছাড়াও বিভিন্ন সময়ে কাজের কথা বলে ১৮ লাখ টাকা নিয়েছে বলে ধর্সিতা মেয়েটি অভিযোগ করে। এর পরেও বিয়ে করার কথা বললে বিভিন্ন টালবাহানা শুরু করে। পরে তার বন্ধু বান্ধব ও স্বজনদের চাপে ২০১৯ সালের ১৮ এপ্রিল তারিখে মেয়েটিকে নীলফামারীতে বিয়ে করার জন্য নিয়ে যায়। সেখানে নীলফামারী জেলা ছাত্র লীগের সভাপতি সজল কুমারের বাসায় নিয়ে গিয়ে ভুয়া কাজী এনে আমাকে বিয়ে করা দেখানো হয়। এরপর ওই রাতে বাসর রাত বানিয়ে আমাকে উপর্যুপরি ধর্ষন করে রনি। ধর্ষিতা মেয়েটি অভিযোগ করে বিয়ের পর তাকে রনির বাবার বাড়িতে নিয়ে যাবার জন্য বললে নানান টালবাহানা করে ক্ষেপ করতে থাকে। এর মধ্যে রনি ছাত্র লীগের সভাপতি ৬ বছর ধরে দায়িত্ব পালন করায় আর ছাত্র লীগ করা হয়তো সম্ভব হবেনা। সে কারনে জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ পেতে ২০ লাখ টাকার দরকার। সেই টাকা তাকে জোগাড় করে দেবার জন্য চাপ দিলে টাকা দিতে অস্বিকার করলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে। এদিকে ধর্ষিতা মেয়েটি রনিকে বিয়ে করার জন্য আবারো চাপ সৃষ্টি করলে চলতি বছরের ৫ জুন তারিখে তাদের কেরানী পাড়ার বাসায় আসে সেখানে রাত্রি যাপন করে এবং তাকে ধর্ষন করে। কথা দেয় তাকে স্ত্রীর অধিকার ফিরিয়ে দেবে বাসায় নিয়ে যাবে। কিন্তু বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে। ধর্র্ষিতা মেয়েটি অভিযোগ করে উল্টো রনি তাকে সরে যাবার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। সে হুমকি প্রদান করে তার হাত অনেক লম্বা প্রশাসন তার কথা মতো চলে। এ ধরনের নানান হুমকি ধামকি দিতে থাকে। এত কিছুর পরেও রনির সাথে সংসার করার জন্য কাকুতি মিনতি করে ধর্ষিতা মেয়েটি।

গত ১২ জুলাই তারিখে রংপুর নগরীর গনেশপুর ক্লাব মোড় এলাকায় রনির ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে বলে তার সাথে কোন বিয়ে হয়নি রেজিষ্ট্রি হয়নি কোন কাবিন নামাও সম্পাদিত হয়নি। এরপর তার সহযোগীদের দিয়ে তাকে তার ফুফুর বাড়ি থেকে বের করে দেয়। পরে নির্যাতিতা স্কুল শিক্ষক বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com