বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গাজীপুরে চাকরির প্রলোভনে ধর্ষণ, গ্যারেজ মেকানিক গ্রেফতার

গাজীপুরে চাকরির প্রলোভনে ধর্ষণ, গ্যারেজ মেকানিক গ্রেফতার

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় এক কিশোরীকে (১৯) চাকুরির প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২ ডিসেম্বর) রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম আবু হানিফ (২৮)। সে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার মো. আবু হানিফ পেশায় গ্যারেজ মেকানিক। গত সাত মাস আগে ওই নারীকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকরি দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়েন। পরে চাকরির কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। পরে ওই নারীর অভিযোগে বুধবার রাতে র‌্যাব-১ সদস্যরা গাজীপুর সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর আবু হানিফ ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com