বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গোল্ডেন ফুট পুরস্কার জিতলেন রোনালদো

গোল্ডেন ফুট পুরস্কার জিতলেন রোনালদো

৭৫০ গোলের রেকর্ডের রাতে এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এ পুরস্কার পেলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
রেকর্ডের পর রেকর্ড গড়েই চলছেন রোনালদো। রেকর্ড ভাঙ্গা আর গড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। কদিন আগে করোনা থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু মাঠের খেলায় ধার কমেনি এতটুকু। ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ক্যারিয়ারে ৭৫০ গোলের রেকর্ড গড়েছেন।

১৭ গোল নিয়ে তার সামনে আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে। ৭৭২ গোল রোমারিওর। ৮০৫ গোল নিয়ে সবার ওপরে আছেন জোসেফ বিকান।

রেকর্ডের দিনে নিজের ঝুলিতে আরো একটি পুরস্কার যোগ করলেন রোনালোদো। এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০০৩ সাল থেকে চালু হয় এই পুরস্কার। গণমাধ্যমকর্মীদের একটি প্যানেল শুরুতে দশ জন ফুটবলারকে নির্বাচন করেন পুরস্কারের জন্য। পরে তাদের মধ্যে থেকে অনলাইনে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়।


এ বছর সি আর সেভেনের সঙ্গে মনোনীত হয়েছিলেন মেসি, লেওয়ানডস্কি, নেইমার, আগুয়েরো, রামোস, পিকে, সালাহ, কিয়েল্লিনি ও ভিদাল। কিন্তু শেষ পর্যন্ত সবার ভোট গেছে রোনালদোর দিকে। গোল্ডেন ফুট পুরস্কারটি প্রথম পেয়েছিলেন ইতালির সাবেক ফুটবলার রবার্তো ব্যাজিও। গেল বছর এ পুরস্কার পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com