শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এলপিএল এর মধ্য পথেই আফ্রিদীর যাত্রা বিরতি

এলপিএল এর মধ্য পথেই আফ্রিদীর যাত্রা বিরতি

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ না করেই দেশে ফিরে গেলেন গল গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক শহীদ আফ্রিদি। ব্যক্তিগত কারণে তিন ম্যাচ খেলেই শ্রীলঙ্কা ছেড়েছেন সাবেক পাকিস্তানি এই ব্যাটসম্যান।
এক টুইটার বার্তায় বুধবার (২ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন আফ্রিদি। ব্যক্তিগত কারণ সম্পর্কে অবশ্য কোনকিছুই স্পষ্ট করেননি তিনি। শিগগিরই আবারো ফিরে এসে টুর্নামেন্টে যোগ দেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

টুইট বার্তায় আফ্রিদি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত জরুরি কাজের কারণে আমাকে দেশে ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই ফিরে এসে দলের সঙ্গে যোগ দেব। অল দ্য বেস্ট।

ধারণা করা হচ্ছে আফ্রিদির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক ভানুকা রাজাপাকসে। তবে দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে ২৩ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা থাকলেও ফ্লাইট মিস করে ২৪ নভেম্বর লঙ্কা পৌঁছান আফ্রিদি। এখন পর্যন্ত তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে কোনোটিতেই জয় পায়নি তার দল। পয়েন্ট টেবিলে আছে সবার তলানিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com