মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনা জেলা হানাদার মুক্ত দিবসে বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা

বরগুনা জেলা হানাদার মুক্ত দিবসে বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা

আজ ৩রা ডিসেম্বর বরগুনা জেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ৩রা ডিসেম্বর বরগুনা জেলাকে হানাদার মুক্ত ঘোষনা করা হয়। বরগুনা জেলার বীর সেনানী মুক্তিযোদ্ধাদের কৌশল ও তোপের মুখে বরগুনা জেলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাক হানাদার বাহিনীর সৈন্যরা। তাই প্রতি বছর ৩রা ডিসেম্বর বরগুনা পৌর গণকবরে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধে বরগুনা জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধী সৌদে ফুল দিয়ে দেশের সর্বকালের শ্রেষ্ট সন্তানদের নতশীরে স্মরন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবছরও বরগুনা সাগরপাড়ি খেলাঘরের আয়োজনে আজ ৩রা ডিসেম্বর সকাল ৯টায় বরগুনা পৌর গণকবরে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধী সৌদে বরগুনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বরগুনা মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা প্রেসক্লাব, বরগুনা সাগরপাড়ী খেলাঘরসহ বিভিন্ন সংগঠণ ও পেশাজীবি মানুষ পুষ্পার্পন করে বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরা চিত্তে স্মরন করে। পুষ্পার্পন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে ও যুদ্ধ পরবর্তী দেশের সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ১মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,

অতিরিক্ত পুলিশ সুপার, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সঞ্জিব দাসসহ অনেকে বক্তাব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com