বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেফতার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেফতার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নামে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় মামলা করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. কাউছার সরকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এ ঘটনায় দুপুরে মো. ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি বাজার এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম খলিল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেন।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক ইব্রাহিম খলিলকে দুপুরে পোড়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com