ঝালকাঠির রাজাপুরের পালট গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আলামগীর শরীরের রোপনকৃত রেন্ট্রি, আমড়া, সুপারি, জাম্বুরা, কলা, পেপে, সিম ও লাউসহ বিভিন্ন প্রজাতির শীতকালিন ফসল ও সবজি কয়েক শ গাছ কেটে ফেলে হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা গেছে,
মঙ্গলবার পাবিরবাকি কাজে আলামগীর শরীরসহ তার পরিবারের লোকজন ঝালকাঠি শহরে থাকার সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তার দলবল নিয়ে আলমগীরের ৬৩ শতাংশ পৈত্রিক জমির চাষ করা রেন্ট্রি, আমড়া, সুপারি, জাম্বুরা, কলা, পেপে, সিম ও লাউসহ বিভিন্ন প্রজাতির শীতকালিন ফসল ও সবজি কয়েক শ গাছ কেটে ফেলে হয়েছে।
এসময় আলমগীর শরীফের বাড়ীতে থাকা অসুস্থ বৃদ্ধ মা-বাবাকেও অকথ্য ভাষায় গাল-মন্দসহ খুন জখম করার হুমকি দেয়। এ বিষয়ে রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply