মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শান্তিচুক্তি দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা বিতরণ

শান্তিচুক্তি দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা বিতরণ

আজ ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে এই রিজিয়নের আওতাধীন বিভিন্ন উপজেলা এবং স্থানে স্থানীয় জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

জানা যায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর, মহালছড়ি, দিঘিনালা,বাঘাইহাট, লংগদু,মারিশ্যা ও লোগাং জোনের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতী উদ্যোগের ব্যবস্থা করা হয়। প্রতিটি স্থান ঘুরে দেখা যায়, রিজিয়নের সদস্যরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে কার্যক্রম গুলো পরিচালনা করছেন। রিজিয়নের চিকিৎসকবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন একই সাথে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন তারা।

এছাড়া খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল প্রান্তিক মানুষদের মাঝে খাদ্য সহায়তাও দেওয়া হয়।

সূত্র জানায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন ৫ টি আর্মি জোন এবং ২ টি বিজিবি জোন রয়েছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের এমন মানবিক উদ্যোগের কারণে কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন সাধারণ মানুষ।

করোনা পরিস্থিতিতেও যে সুন্দরভাবে এই ঐতিহাসিক দিনটিকে যথাযথ সম্মান দেয়া যায় তার দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন বলে মত প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ এবং নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com