মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে শীত নিবারণে ব্যস্ত সময় পার করছে লেপ-তোশক কারিগররা

রাজাপুরে শীত নিবারণে ব্যস্ত সময় পার করছে লেপ-তোশক কারিগররা

শীতের শুরুতেই মহাব্যস্ত হয়ে পড়েছেন ঝালকাঠির রাজাপুর লেপ তোশক কারিগররা। তাদের নেই দম ফেলার ফুরসত। তবে তুলাসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় লেপ তোশকের দাম এখন চড়া। এর ওপর ভাসমান মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম বিপাকে স্থানীয় হাট-বাজারের স্থায়ী দোকানদাররা। ওই ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরে কম দামে বিক্রি করে বাজার নষ্ট করছেন বলে অভিযোগ দোকানদারদের।

শীতের পোশাকসহ লেপ তোশকের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। চাহিদা বাড়তি থাকায় বিক্রিও হচ্ছে ভালো। ব্যবসায়ীরা জানান, লেপ-তোশকের ব্যবসায়ী ও কারিগরদের আগের তুলনায় এখন ব্যস্ততা কম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা ঢুকে পড়েছেন এ অঞ্চলে। তারা প্রতিদিন সকাল হতে না হতেই লেপ তোশক নিয়ে গ্রামগঞ্জে বেরিয়ে পড়েন। মান খারাপ হলেও দাম কম হওয়ায় গ্রামের নারীরা এগুলোই কিনছেন তাদের কাছ থেকে। তাদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে মানের তুলনায় বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, দোকান নিতে মালিককে জামানত বাবদ দুই থেকে চার লাখ টাকা দিতে হয়। এছাড়া প্রতিমাসে ঘরভাড়া দিতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা। বেতন দিয়ে কারিগরও রাখতে হয়।
প্রতি বছরই শীতের অপেক্ষায় থাকেন তারা, কারণ শীতের সময়ে চাহিদা বৃদ্ধি পায়। তবে এবার ভাসমান ব্যবসায়ীদের কারণে পথে বসতে চলেছেন স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই।

তারা বলেন, ধারদেনা করে কোনো মতে টিকে ছিলাম এতদিন। বেচাবিক্রি কম হওয়ায় আমাদের পথে বসতে হচ্ছে। আমরা এখানকার স্থানীয় এবং স্থায়ী ব্যবসায়ী হওয়ায় ক্রেতাদের নিম্ন মানের তুলা বা কাপড় দিয়ে লেপ তোশক বানিয়ে দিতে পারি না। ভালো কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় আমাদের লেপ তোশকের দাম ও মান উভয়ই বেশি হয়।

কিন্তু ভাসমান ব্যবসায়ীরা পোশাক কারখানার ঝুটের তুলা এবং নিম্ন মানের কাপড় দিয়ে এই লেপ তোশক বানিয়ে তা বিক্রি করছেন। কিছুদিনের মধ্যেই এ লেপ তোশকের অবস্থা খারাপ হয়ে গেলে ক্রেতারা ঠিকই দোকানিদের কাছে ফিরে আসবেন।
এসব কারণে বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com