মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌন হয়রারিন অভিযোগ অপারেটরের বিরুদ্ধে শিক্ষিকার মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌন হয়রারিন অভিযোগ অপারেটরের বিরুদ্ধে শিক্ষিকার মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চয়ড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জীবনের বিরুদ্ধে শিক্ষিকা ও ছাত্রী যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামে। চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সহকর্মী কম্পিউটার শিক্ষিকার ছবি নগ্নভাবে এডিটিং করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ লাখ টাকা দাবি করছে জীবন। এ ব্যাপারে ভুক্তভোগী কম্পিউটার শিক্ষিকা সিরাজগঞ্জ আমলী আদালতে ওই অপারেটরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ জীবন তার সহকর্মী শিক্ষিকাকে দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব দিয়ে আসছিল। জীবন ওই শিক্ষিকার কাছে ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তার নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে হুমকি প্রদান করেন জীবন। এই ঘটনায় তিনি তার স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন বিচার পায়নি। পরবর্তীতে অপারেটর জীবন ক্ষুব্ধ হয়ে ২০ নভেম্বর সকালে শিক্ষিকার বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় ভুক্তভোগী শিক্ষিকার আত্মচিৎকারের প্রতিবেশীরা এগিয়ে আসলে অপারেটন জীবন দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে শিক্ষিকা বাদি হয়ে ২৩ নভেম্বর অভিযুক্ত জীবনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়েল করেন।

অপারেটর জীবন এর আগে ২০১৬ সালে নবম শ্রেণির এক ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ চেষ্টা করে। পরে ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে জীবনের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ জীবনকে দোষী প্রমাণ করে ৩০ হাজার টাকা জরিমানা করেন স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনা অন্যদিকে প্রভাবিত করতে অপারেটর জীবন গত ২৮ নভেম্বর ভুক্তভোগী ওই শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছেন।

চয়ড়া গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম জানান, কম্পিউটার অপারেটর জীবন একজন চরিত্রহীন ব্যক্তি। তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অভিযোগ থাকলেও স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরো জানান, অপারেটর জীবনকে নানাভাবে উত্তোক্ত করলেও কোন বিহিত হচ্ছে না। একজন অভিভাবক হিসেবে অভিযুক্ত জীবনের অপসারন দাবি করেন তিনি।

এ বিষয়ে চয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম জানান, কম্পিউটার অপারেটর জীবনের বিরুদ্ধে শিক্ষিকা ও ছাত্রী যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে এটা তার জানা নেই। তবে এর আগে অপারেটর জীবন তার স্কুলের শিক্ষার্থীদেরকে অনৈতিক প্রস্তাব ও ধর্ষণের চেষ্টা করেছিল এটি সত্য। এ ঘটনায় জীবনকে দোষী প্রমাণিত করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চয়ড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুজ্জামান কাকন জানান, অপারেটর জীবনের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ শুনেছি। তবে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা করেছে বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে চয়ড়া উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত কম্পিউটার অপারেটর জীবন জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ছাত্রীকে উত্তোক্ত করার বিষয়ে তিনি বলেন এই ঘটনা অনেক আগেই মীমাংসা হয়ে গেছে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, এ সংক্রান্ত কোন মামলা এখনো থানায় আসেনি। তবে মামলার কপি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com