সিরাজগঞ্জের তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের তাড়াশে
মঙ্গলবার (১ডিসেম্বর) সকালে উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ।
এসময় মাস্ক না ব্যবহার করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় ৭ জনকে মোট ৭০০ টাকা জরিমানা করা হয়।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে এ অভিযান চলবে#
Leave a Reply