শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ওজন কমিয়ে মাঠে ফিরলেন মাশরাফী

ওজন কমিয়ে মাঠে ফিরলেন মাশরাফী

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাড়ে ৮ মাস পর পূর্ণ রানআপে করেছেন বোলিং অনুশীলন। একাডেমি মাঠে চার ওভার বোলিং করেন মাশরাফী। সর্বশেষ গত মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক।

বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজার। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে গত অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগেই শুরু করেন অনুশীলন। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী।
দীর্ঘ পুনর্বাসন শেষে অবশেষে ফিরেছেন মাঠে। ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। মঙ্গলবার (১ নভেম্বর) বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন। একাডেমি মাঠের সেন্টার উইকেটে প্রায় ৩০ মিনিট বোলিং করেন মাশরাফী।

এ ছাড়া ফিটনেস নিয়েও কাজ করেছেন। পুরোপুরি ফিট হলে মাশরাফীকে দেখা যেতে পারে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে পাঁচ দলের কেউ তাকে নিতে চাইলে নির্দিষ্ট পারিশ্রমিকে নিতে পারবে। তবে একাধিক দল আগ্রহ দেখালে সেক্ষেত্রে লটারি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com