বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব শুরু

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব শুরু


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব। অংকুর নাট্য একাডেমী ও ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ,

ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, খুলনা বিভাগীয় গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক একরামুল হক লিকু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য স্বপন মাহমুদ, শাহিনুর আলম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে পরিবেশিত হয় নাচ গান ও কবিতা আবৃতি। পরে ১৯ শতকের মহাজনি ব্যবসায় ও একটি পরিবারের আর্থিক দৈন্যতা নিয়ে রচিত রম্য নাটক ‘রসভঙ্গ’ পরিবেশন করা হয়। আগামী ৩ ডিসেম্বর শেষ হবে এ উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com