মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামীলীগ নেত্রীবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র প্রার্থী জাকিয়া খাতুন

আওয়ামীলীগ নেত্রীবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র প্রার্থী জাকিয়া খাতুন


পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা’র প্রার্থী জনাব মোছাঃ জাকিয়া খাতুন আজ বিকাল অফিস চলাকালিন সময়ে আওয়ামীলীগ নেত্রীবৃন্দদের বিশাল বহর নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। উক্ত বহরে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, ও জেলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম,

ও উপজেলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ, উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব কাজী আল তারিক ও পৌর আওয়ামীলীগ নেত্রীবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোসনা’য় উল্লেখ্য মতে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত পঞ্চগড় পৌরসভা’য় ভোট গ্রহনের কথা রয়েছে।


অপরদিকে বি.এন.পি মনোনীত বর্তমান মেয়র প্রার্থী জনাব মোঃ তৌহিদুল ইসলাম তাঁর বিজয় অব্যহত রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন।
সচেতন নাগরিকগণ মনে করেন, নৌকা’র বিজয় নিশ্চত করতে হলে সবচেয়ে বেশি পৌর আওয়ামীলীগকে ভূমিকা রাখতে হবে যেহেতু এটি পৌরসভা গন্ডির ভোটারদের নিয়েই নির্বাচন।
পৌর আওয়ামীলীগ এখন অনেক সক্রিয় যদি পৌর আওয়ামীলীগকে নির্বাচনের দ্বায়িত্ব দেওয়া হয় তাহলে তারা সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব বলে মতামত দেন।

নির্বাচন নিয়ে জানতে চাইলে, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব কাজী আল তারিক বলেন, দীর্ঘদিন ধরে বি.এন.পি মনোনীত প্রার্থী পৌর মেয়রের আসনে ঘাপটি মেরে বসে আসেন, তাঁর থেকে বিজয় ছিনিয়ে আনতে হলে সহজ ভাবে দেখার কোন সুযোগ নেই।
নৌকা বঙ্গবন্ধু’র আদর্শের প্রতীক, নৌকা আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতীক তাই নৌকা’র বিজয় নিশ্চিত করতে পৌর আওয়ামীলীগ সকল ইউনিট নিয়ে একযোগে কাজ করবে। আমি আশাবাদী আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকা’র বিজয় কেউ ঠেকাতে পারবে না।

পৌর মেয়র প্রার্থী জনাব মোছাঃ জাকিয়া খাতুন আওয়ামীলীগের দুঃসময়ে দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন এবং বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব পালন করছেন। কর্ম জীবনে তিনি একজন শিক্ষিকা।
পৌরসভা নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাই জেলা আওয়ামীলীগ ও পৌরবাসী সহ সকলকে যিনারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম ও দোয়া করছেন। নৌকা আমার প্রতীক নয় এটি বঙ্গবন্ধু’র আদর্শে মোড়ানো জননেত্রী শেখ হাসিনা’র প্রতীক। তাই আমি বলতে চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা’র বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা’কে পঞ্চগড় পৌরসভা’টি উপহার দিবো।

জনগণের আন্তরিকতা, ভালবাসা ও সহযোগীতা’য় নিশ্চিই আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি দ্বায়িত্ব পেলে পঞ্চগড় পৌরবাসী’র নাগরিক সুবিধা নিশ্চিত করা সহ একটি আধুনিক পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com