মঙ্গলবার ১ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশালে করোনা মোকাবেলায় শিল্পকারখানা প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউপিঃ চেয়ারম্যান জাহিদ আমিন,রামপুর ইউপিঃ চেয়ারম্যান নাজমুল হুদা সরকার,আমিরাবাড়ি ইউপিঃ চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ। এ সময় শিল্পকারখানা মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply