রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ

বোয়ালমারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ


‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের টেকাব প্রকল্প কর্তৃক আয়োজিত এবং বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম মঈনূল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির সেলিম। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থী জান্নাতি নূর সুমাইয়া বক্তব্য রাখেন।

মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এদের আইসিটি ভ্যানের মাধ্যমে প্রতি ব্যাচে ১৫ জন করে প্রতিদিন চারটি ব্যাচে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com