খাগড়াছড়ির রামগড়ে রাতের আধাঁরে বাগানের ২০ হাজার সেগুন গাছ কেঁটে ফেলেছে সন্ত্রাসীরা।
রবিবার (২৯) নভেম্বর রাত ১১-১টার মধ্যে রামগড় ২নং পাতাছড়া ইউনিয়নের কুম্প্রপাড়া এলাকার কসমিক কৃষি খামার নামে একটি বাগানের ২-৩ বছর বয়সী এই সেগুন গাছগুলো কেঁটে ফেলে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বাগানের কেয়ারটেকার আলাউদ্দিন ও তার স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গাছগুলি কেঁটে ফেলে বলে জানা যায়।
বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল। গত ৩ বছর আগে ২০ একর টিলা ভূমিতে সেগুন গাছগুলি লাগানো হয়েছিল। ঘটনাটি পুলিশ ও সিন্ধুকছড়ি সেনা জোনকে জানানো হয়েছে। কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বাগানের ক্ষতিসাধনের হুমকি পেয়ে রামগড় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল। বাগানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা বলে জানান তিনি।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিক পক্ষ বিষয়টি জানিয়েছেন, এ ব্যবাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply