বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৩৮২ লাখ কোটি টাকা সাদা করলেন আয়কর প্রদানকারীরা

৩৮২ লাখ কোটি টাকা সাদা করলেন আয়কর প্রদানকারীরা

আয়কর আইনের বিশেষ বিধানে ২৯ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ২২০ জন করদাতা ৩৮১ কোটি ৩১ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করেছেন। আর ১৩৮ করদাতা ১৮ কোটি ৮৪ লাখ টাকা কর দিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৈধ করেছেন।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলতি অর্থ বছরের বাজেটে সরকার ১০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিয়েছে। পাশাপাশি জমি, ফ্ল্যাটসহ সব স্থাবর, অস্থাবর সম্পত্তি নির্ধারিত হারে কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়।

এছাড়া এবার স্পষ্টভাবে বলা হয়েছে, কর দিয়ে বৈধ করা সম্পত্তি ও নগদ অর্থের ব্যাপারে কোনো সংস্থায় প্রশ্ন তুলতে পারবে না। যদি কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে সংশ্লিষ্ট করদাতা প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিতে পারবেন বলে এর আগে বিভিন্ন সময়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন। তবে যতটুকু আশা করেছিল ততটুকু সাড়া মিলেনি সরকারি এই উদ্যোগে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে সময় সংবাদকে বলেন, প্রভাবশালী বড় করদাতারা এই সুযোগ গ্রহণ করেনি, তাদের সব তথ্য ফাঁস হয়ে যাওয়া ও প্রভাব খর্ব হওয়ার ভয়ে।

কর কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালের জুন পর্যন্ত করদাতারা এই সুযোগ নিতে পারবেন।

এর আগে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাস জুড়েই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ২৯ নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছে বলেও জানান তিনি। এর বিপরীতে কর পরিশোধ করেছে ২ হাজার ৫৩৪ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com