বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, উপজলার আজমতপুর গ্রামের বিউটি আক্তার (৩০) কয়েকদিন যাবৎ ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তিনি আজমতপুর গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।

অপরদিকে উপজেলার পানজোড়া গ্রামের সেরাজুল রাজ (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ব্লাড ক্যানসার ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিউটি বেগমের নমুন সংগ্রহ করেছন বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ পৌরসভায় সংক্রমণের হার বিবেচনায় এনে ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টার পর থেকে ওই এলাকাগুলো পুরোপুরি লকডাউন করা হয়েছে। লকডাউন এলাকার মধ্যে কালীগঞ্জ পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com