বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রশ্ন তুললেন আইসিসি চেয়ারম্যান!

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রশ্ন তুললেন আইসিসি চেয়ারম্যান!

ক্রিকেটের অভিজাত ফরম্যাটের শীর্ষ দলগুলোকে নিয়ে গেল বছর শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির যুক্তি ছিল, এতে লঙ্গার ভার্সনের এই খেলায় দর্শকদের চাহিদা আরো বাড়বে। তবে বছর না গড়াতেই আইসিসির নতুন চেয়ারম্যান জানালেন, এতে বরং মানই কমছে সাদা বলের ক্রিকেটের।
যে লক্ষ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিলো, তা সফলতার মুখ দেখেনি। তাই তো এই আসরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইসিসির নব নির্বাচিত চেয়ারম্যান গ্রেগ বারক্লে।

সাদা পোষাকের ক্রিকেটটে আরো জনপ্রিয় করতে শীর্ষ ৯ দল নিয়ে গেল বছর থেকে শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে করোনার কারণে মাঠে গড়াতে পারে নি আসরের অধিকাংশ ম্যাচ। তাইতো পয়েন্টের হিসেবে নয়, আগামী বছরের দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে জয়ের শতাংশ হিসেবে।

আইসিসির চেয়ারম্যান বলছেন, জমজমাট তো নয়ই, উল্টো এই আসরের ফলে আবেদন কমেছে সাদা পোষাকের ক্রিকেটের। আর এর জন্য শুধু করোনাকেই দায়ী করতে নারাজ তিনি।

টেস্ট চ্যাম্পিয়শিপের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন বারক্লে। তার মতে, আসর বন্ধে আবারো চিন্তা করার সময় এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com