সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ম্যারাডোনাকে সম্মান জানাতে মেসির হলুদ কার্ড, দুঃখিত রেফারি!

ম্যারাডোনাকে সম্মান জানাতে মেসির হলুদ কার্ড, দুঃখিত রেফারি!

ফুটবলের নিয়মই এমন যে কেউ জার্সি খুলে ফেললে তাকে হলুদ কার্ড দেখতে হবে। এই নিয়মের বাইরে নন লিওনেল মেসিও। তাইতো তার ম্যারাডোনাকে সম্মান জানানোর সময় জার্সি খুলে হলুদ কার্ড দেখেছেন তিনি।
সেদিন মাঠে জার্সি খুলতেই বেরিয়ে আসে লিওয়েলস ওল্ড বয়েজের জার্সি নম্বর ১০, যে জার্সি পরে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলেছেন ‘ফুটবল ঈশ্বর’। মেসির ক্লাব ক্যারিয়ারও শুরু হয়েছিল ওল্ড বয়েজেই।

দুই হাত বাড়িয়ে সাবেক গুরুর প্রতি ভালোবাসার চুম্বনও ছুড়ে দেন মেসি। কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি। তিনি সঙ্গে সঙ্গে বার্সা অধিনায়ককে হলুদ কার্ড দেখান। এতে অবশ্য তার কোনো দোষ নেই। কিন্তু এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি। তিনি নিজেই চান, ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে স্প্যানিশ লিগে বার্সেলোনা মাঠে নামে ওসাসুনার বিপক্ষে। ম্যাচটি কাতালনরা জেতে ৪-০ গোলে। দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোলটি করে তা প্রয়াত গুরু ম্যারাডোনাক উৎসর্গ করার জন্য বার্সার জার্সি খুলে ভেতরে থাকা ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রিয় গুরুকে গোল উৎসর্গ করতে গিয়ে বার্সার জার্সি খোলায় নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে। তবে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ আশা প্রকাশ করেন ফিফা মেসির এই হলুদ কার্ড দ্রুত প্রত্যাহার করে নেবে।

ম্যাচ শেষে রেফারি ম্যাতিউ বলেন, ‘আমি যখন হলুদ কার্ডটি বের করার জন্য পকেটে হাত দিয়েছি, আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। আমার মনে হয় ফিফার এই নিয়মটার (জার্সি খুললে হলুদ কার্ড) ব্যতিক্রম নিয়ম তৈরি করা উচিত। যখন কেউ কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন (ব্ল্যাক লাইভস মেটার) সমর্থন করে কিংবা কেউ কোনো কিংবদন্তিকে সম্মান জানায়, তখন ফিফার উচিৎ এটি ক্ষমা করে দেওয়া। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। নিয়ম ভঙ্গ করায় হৃদয়ভাঙা কষ্ট নিয়েই আমি কার্ডটি দেখাতে বাধ্য হয়েছি। ম্যারাডোনা একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। আমি আশা করবো লা লিগা অথবা ফিফা মেসির এই হলুদ কার্ডটি প্রত্যাহার করে নেবে।’

এসময় রেফারি মেসির সমর্থকদের প্রতি কার্ড দেখানোর এই বিষয়টি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে না দেখার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com