শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ৩০টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে ৩০টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার এবং তিন জনকে আটক করেছে। সোমবার যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে তল্লাশি করে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলাপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯),

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়ার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
সোমবার বিকেলে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি দল বাহাদুরপুর বাজারে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে তল্লাশি চালায়। এ সময় ওই তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে তিনকেজি এবং মূল্য দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com