ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জন সচেতনতা,সংক্রমন রোধ ও জনগনকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ ও বাস্তবায়ন করতে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সোমবার ৩০ নভেম্বর বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তূষার।
এসময় মাস্ক পরিধান না করে বাহিরে চলাচলের অপরাধে ১০ মামলায় ১০ জনকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে ১ জন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এ আদালত।
এ ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করেন।
সূত্র জানায় করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply