মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরের পুটিয়াখালীর বিধবা বৃদ্ধ জহুরা খাতুন স্বামীর ভিটায় থাকতে চান, দরকার একটি ঘর!

রাজাপুরের পুটিয়াখালীর বিধবা বৃদ্ধ জহুরা খাতুন স্বামীর ভিটায় থাকতে চান, দরকার একটি ঘর!

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মোহাম্মদ আলী সিকদারের একমাত্র সম্বল বসতবাড়ি ও ফসলী নিয়ে ৫কাঠা জমি। শ্রমজীবীর কাজ করে সংসার চালাতেন তিনি। মোহাম্মদ আলী সিকদার এবং জহুরা খাতুনের দাম্পত্য জীবনে ৩ছেলে ও ৩মেয়ে সন্তান আছেন। ২০১২ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করায় ৬জন ওয়ারিশের মধ্যে ভাগ হয় সেই ৫কাঠা জমি। অর্থাভাবে পুরাতন ঘরটি সংস্কার করতে না পারায় জীর্ণশীর্ণ ঘরটি এখন ধ্বসে পড়েছে।

ছেলেরা সবাই শ্রমজীবী এবং মেয়ে ৩জনেই বিবাহিত। ছোট ছেলে নাসির সিকদার পাশে একটি খুপরি ঘর করে বসবাস করছেন। অন্য ছেলেরা পিতার ফসলি জমি থেকে প্রাপ্য জমিতে কোনমতে ঘর তুলে বসবাস করে জীবন অতিবাহিত করছেন। স্বামীর ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় ছেলেদের কাছে আলাদা আলাদা সময় নিয়ে থাকছেন।

ঘরের অভাবে ছেলেদের কাছে যেন করুণা করে থাকতে হচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি স্বামীর ভিটায় থাকতে চাচ্ছেন। এজন্য সরকারের কাছে পুনর্বাসনের একটি ঘর বরাদ্দের জন্য দাবী জানাচ্ছেন। এ বিষয়ে ইউএনও অফিসে একটি ঘর পাওয়ার জন্য আবেদনও করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com