বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘গাছের সাথে শত্রুতা, বোয়ালমারীতে দুই শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা

‘গাছের সাথে শত্রুতা, বোয়ালমারীতে দুই শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত থাইঅন লেবু ও শিমগাছ বাগান থেকে কেটে ফেলেছে দুবৃত্তরা। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে সোমবার (৩০/১১/২০) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা থানায় বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে জানা গেছে, উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তাঁর ৩৫ শতাংশ জমিতে উন্নত মানের থাই-১ লেবু গাছের বাগান শুরু করেন।

ওই বাগানে দেড়শত ফলবান লেবুগাছ ও ৫০টি ধরোন্ত শিমগাছ সোমবার রাতে কোন এক সময় কেটে ফেলে দুবৃত্তরা।
ক্ষতিগ্রস্থ ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্যে প্রায় দেড় লক্ষ টাকা। এ ছাড়া চলতি মৌসুমে ওই গাছ থেকে আরো লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের চারপাশে শিমগাছ লাগিয়ে ছিলাম সেখান থেকে আরো ৫০টি শিমগাছ কেটে ফেলা হয়েছে।

আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com