মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হোরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১২০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার শংকরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রুবেল (২০), রংপুর জেলার গাংচড়া থানার দক্ষিণ ধলেয়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (১৮) ও পটুয়াখালী জেলার সদর থানার কাঁচিছিড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে হৃদয় হোসেন (১৮) । তারা আশুলিয়ার জিরাবো ফুলবাগান ও কাঠগড়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ১২০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসয়ীরা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার কাঠগড়াসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এই চৌকস অফিসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com