আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত পঞ্চগড় পৌরসভা’য় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ভোটকে কেন্দ্র করে আওয়ামীলীগ কার্যালয় থেকে নৌকা প্রতীকে ভোট করতে মোট আট জন দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতে গত ২৮ নভেম্বর মোছাঃ জাকিয়া খাতুন’কে দ্বীতৃয়বারের মত পঞ্চগড় পৌরসভা’য় নৌকা প্রতীক বরাদ্দ দেন।
জনাব মোছাঃ জাকিয়া খাতুন আওয়ামীলীগের দুঃসময়ে দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন এবং বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব পালন করছেন। কর্ম জীবনে তিনি একজন শিক্ষিকা।
পৌরসভা নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, প্রথমে আমি আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই
আমাকে নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমার পৌরবাসী সহ সকলকে যিনারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম ও দোয়া করছেন। নৌকা আমার প্রতীক নয় এটি বঙ্গবন্ধু’র আদর্শে মোড়ানো জননেত্রী শেখ হাসিনা’র প্রতীক।
তাই আমি বলতে চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা’র বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা’কে পঞ্চগড় পৌরসভা’টি উপহার দেই। জনগণের আন্তরিকতা, ভালবাসা ও সহযোগীতা’য় নিশ্চিই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি দ্বায়িত্ব পেলে পঞ্চগড় পৌরবাসী’র নাগরিক সুবিধা নিশ্চিত ও একটি আধুনিক পরিকল্পিত সহর হিসাবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
Leave a Reply