রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় চাকুরীর নামে প্রতারণা, নারীসহ ১৪ জন আটক

সাভারের আশুলিয়ায় চাকুরীর নামে প্রতারণা, নারীসহ ১৪ জন আটক

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ার টংগাবাড়ি থেকে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে জীম ফোর্স গার্ড প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ প্রতারককে আটক করেছে র‌্যাব-৪। এসময় প্রতারনার শিকার ২০ জনকে ওই অফিস থেকে উদ্ধার করা হয়।

রোববার রাতে র‌্যাব-৪ এর সিপিসি ২ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে বিকালে আশুলিয়ার টংগাবাড়িতে আশুলিয়া গার্ডেন নিবাসের ২য় তলায় অবস্থিত জীম ফোর্স গার্ড প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

প্রতারকরা হলো-সোহেল রানা (৩২), ইমরান (১৮), রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহীম শেখ (২৪), চয়ন বারই (১৯), ফাহাদ (১৮), হাবিব (১৮), রাসেল (১৮), বাদল আহমেদ (১৮), তউসিফ (১৮), ইমরুল কায়েস (২৪)৷ হ্যাপি (২১), হালিমা আক্তার (১৮) ও জহুরা আক্তার বিথি (১৮)।

র‌্যাব-৪ এর সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার মেজর এ এইস এম আদনান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র আশুলিয়ার টংগাবাড়িতে অফিস ভাড়া নিয়ে জীম ফোর্স গার্ড প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান চালু করে সাধারণ মানুষকে চাকুরীর নাম করে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা অফিসটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। এসময় প্রতিষ্ঠানটি থেকে ১৪ প্রতারককে আটক করা হয় এবং প্রতারনার শিকার ২০ জন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com