ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক বুথ স্থাপন করা হয়েছে। এতে স্বাস্থ্য সুরক্ষা হবে বলে মনে করেছেন চিকিৎসকরা। গত ৫মে মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামের মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের অর্থায়নে এ বুথ স্থাপন করা হয়েছে। এসময় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার,
টিএইচও আবুল খায়ের রাসেল ও মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক ওসি উদ্যোক্তা বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন জানান, যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও অসুস্থ্ ব্যক্তি বেশি আসে তাই,
তাদের সুরক্ষার কথা চিন্তা করে জীবানুনাশক বুথটি হাসপাতালে স্থাপন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর সকাল ১০ টায় রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে দেখা যায় জীবানু নাশক বুথটি ব্যবহার করছে না, বুথটি বন্ধ করে দেয়া হয়েছে বলে স্থানীয়রা বলেছেন।
Leave a Reply