রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন শ্যালিকাকে ধর্ষণ

প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন শ্যালিকাকে ধর্ষণ

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাসন কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আকবর ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে মেট্রোপলিটন বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতো।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত তিন মাস আগে ভিকটিমকে গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসে তার দুলাভাই আলী আকবর। প্রথমে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেয়।

কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় তার প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক আলী আকবরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারের পর আলী আকবর ঘটনার কথা স্বীকার করেছে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com