রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় বাঁচলেন সেই যুবক। শনিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরে এ ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ৯৯৯ নম্বরে একজন এক ব্যক্তি ফোন করে জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বাঁচতে চান।

জীবন বাঁচানোর জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানিয়ে ওই ব্যক্তি বলেন, তার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তিনি একটি মেসে থাকেন, সেখান থেকে এতো রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ নেই এবং তার কাছে কোনো টাকাও নেই।

ওই ব্যক্তির কাছ থেকে তার ঠিকানা নিয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুরের কালিয়াকৈর থানার ডিউটি অফিসারের সঙ্গে তাকে কথা বলিয়ে দেয়। ৯৯৯ থেকে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই রাখাল দেবনাথকে দ্রুত একটি দল পাঠিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার একটি দল অবিলম্বে কলারের ঠিকানায় যায়। পরে ভোর সাড়ে ৪টায় কালিয়াকৈর থানার এএসআই আজাদ ৯৯৯ কে ফোন করে জানায়, তিনি ওই মেস থেকে কলারকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে পপুলার হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে দ্রুত ওই যুবকের পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা শুরু করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com