সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে কোটি টাকার হেরোইনসহ আটক ৭

যশোরে কোটি টাকার হেরোইনসহ আটক ৭



যশোরে র‌্যাব সদস্যরা ১ কেজি ২শ’ হেরোইনসহ ও ৭ জনকে আটক করেছে । রোববার বিকেলে সদর উপজেলার পুলেরহাট বাজার থেকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। র‌্যাব যশোর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ রাতে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।


আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আলাউদিদ্দন আহম্মেদের ছেলে ওয়াসিম উদ্দিন আহম্মেদ, মোহনপুর উপজেলার বড়ইপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহাদ আলী, পাবনার আমিনপুর উপজেলার চকডরিয়া গ্রামের জোচন মৃধার ছেলে হান্নান মৃধা, যশোর শহরের শংকরপুর নিউ আশ্রম রোডের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে ফারুক হোসেন, পুরাতন কসবা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তাহেরুজ্জামান ও মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবুল হোসেনের ছেলে ফজর আলী।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় অবস্থান করে র‌্যাবের একটি টিম।

এ সময় বেনাপোল থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৮-৫৪৬৯) থামিয়ে তল্লাশি করে সিটের নিচে গোপনভাবে লুকিয়ে রাখা ১২ টি হেরোইনের প্যাকেট উদ্ধার হয়। আটককৃত ৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com