রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি-জামাত মদতপুষ্ট উগ্র মৌলবাদ ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ।

রোববার সকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের চৌড়াস্ত মোড়ে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা-উপজেলা-পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সোহান,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সহ-সভাপতি মাহামুদুল রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ সহ জেলা-পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

বক্তারা এসময় বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কোনো অপশক্তি নেই এটা প্রতিহত করার। যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তির দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com