রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বালু ও মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

বালু ও মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিমুল খান (৩৫) নামে এক বালি ব্যবসায়িকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের আলমগীর খানের ছেলে।


আদালত সূত্রে জানা যায়, মধুমতি নদীর পাড়ে বালি রাখায় নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার অপরাধে রবিবার(২৯/১১/২০) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করায় বালি ব্যবসায়ি শিমুল খান কে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল আলম।

এছাড়া বোয়ালমারীতে নদীর পুনঃখননকৃত মাটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানান্তর করায় এক মাটি ব্যবসায়ীকে রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কুমার নদীর খননকৃত মাটি কর্তৃপক্ষকে অবহিত না করে হাসামদিয়া গ্রামের তারা শেখের ছেলে সিরাজ শেখ গত কয়েক দিন ধরে ইটের ভাটায় বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান এবং মাটিভর্তি ট্রাক আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

পরে সন্ধ্যায় শান্তিমূলক ব্যবস্থা হিসেবে মাটি ব্যবসায়ী সিরাজ শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, গত সাত দিনে মাটি ব্যবসায়ী সিরাজ শেখ প্রায় একুশ হাজার স্কয়ার ফুট মাটি স্থানান্তর করে। ওই মাটির বাজার মূল্যের চার গুণ হিসেবে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com