বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিজু, সম্পাদক ফরহাদ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিজু, সম্পাদক ফরহাদ

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম সিজুকে সভাপতি ও কাজী ফরহাদকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রেীয় ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কালীগঞ্জ উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষনা দেন তাঁরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলন উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশারফ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ নাছির উদ্দিন জর্জ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো. ছায়েম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত ৮টার দিকে সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু ও সাধারন সম্পাদক কাজী ফরহাদ,

সহ-সভাপতি মো. ছায়েম মিয়া, যুগ্ম সাধারন সম্পাাদক সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান ও আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাইম মোড়লের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com