রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের গৌরীপুরে “নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি” পালিত

ময়মনসিংহের গৌরীপুরে “নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি” পালিত

ময়মনসিংহের গৌরীপুরে করোনার ২য় ঢেউ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের ঘোষিত ‘কর্মসূচি নো মাস্ক, নো সার্ভিস’ গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এরপূর্বে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ পরিষদে সেবা নিতে আসা ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন ও যারা মাস্ক পড়ে পরিষদে এসেছেন
তাদের রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানান। করোনা ভাইরাসের টিকা না আসা পর্যন্ত তিনি সকলকে মাস্ক ব্যবহারেৱ আহবান জানান। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সালমা আক্তার রুবি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউট গৌরীপুর, আইসিটি শিক্ষক ফোরাম, বিডি ক্লিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ, সান বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সমাজসেবী,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালীতে অংশ গ্রহণ করে।এছাড়াও জনসচেতনা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেচ্ছাসেবীদের সহযোগিতায় মাস্ক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com