ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ” স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে মাস্ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীৱ আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার।
আজ ১১ঘটিকায় একই সময়ে ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচি বাস্তবায়ন করে।নজরুল একাডেমী দরিরামপুর,নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়,নওপাড়া দাখিল মাদ্রাসা,কোনাবাড়ী ইসলামিয়া আলিম মাদ্রাসা, সাখুয়া উচ্চ বিদ্যালয় অন্যতম।সাখুয়া উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ মোঃ গোলাম ইয়াহিয়া,
প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার সাদাত,সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম,তানভির মাজাহার,আলী আকবর,জয়নাল আবেদীন প্রমুখ।
Leave a Reply