রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়ায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থায় এমন সংবাদ পেয়ে প্রতিমন্ত্রীর টিম রবিবার কলম ইউনিয়নের কালিনগর তাঁর নিজ গ্রামে দেখা করতে যান। এর আগে প্রতিমন্ত্রী ফোনে ঐ পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।


প্রতিনিধি টিমে নেতৃত্ব দেন জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন ও ডাঃ এমসি ইমরান মোর্শেদ। এসময় তাঁরা তাঁর পরিবারের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এসময় প্রতিনিধি টিম প্রতিমন্ত্রীর পক্ষ হতে তাঁর স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।


এসময় মাওলানা রুহুল আমিন বলেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার সকল দায়িত্ব আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নিয়েছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন । তাঁর অবস্থা ভালো হলে ঢাকায় স্থানান্তর করা হবে।


ডাঃ ইমরান মোর্শেদ বলেন, তাঁর চিকিৎসার সব রকম চেষ্টা আমরা করবো। ফুসফুসে ক্যান্সার হওয়ায় তাঁর শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। একটু সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com