সিরাজ গঞ্জের রহমতগঞ্জ ও সয়াধানগড়ায় নবম শ্রেণি ও অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজ গঞ্জ এ্যাসিল্যান্ড । সিরাজগঞ্জ পৌরএলাকার রহমতগঞ্জ ১ নং গলি মহল্লার বাসিন্দা আব্দুস ছালাম মুন্সী’র কন্যা নবম শ্রেণিতে স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে, কনের বাসায় এবং ফুলবাড়ি গ্রামে বরের বাসায় অভিযান চালান – সিরাজগঞ্জ সদর সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযান পরিচালনাকালীন সময়ে বর ও কনে দ্রুত পালিয়ে অন্যত্র সরে পড়ে। পরবর্তীতে মোবাইল কোর্ট এর টিম তাদের পিছু নিয়ে বরের বাড়িতে ফুলবাড়ি গ্রামে উপস্থিত হয়।
সেখানেও তাদের না পেয়ে স্থানীয়দের সাহায্যে তাদেরকে আনা হয়৷ এসময় উপস্থিত কনের বাবার নিকট থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের বাবাকে মোট ২০,০০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারপর, পৌর এলাকার সয়াধানগড়া এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিয়ে হচ্ছে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় বর ও কনে অন্যত্র সরে পড়ে।
পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যদের সহযোগিতায় বর ও কনেকে উপস্থিত করা হয়৷ বরকে বাল্যবিবাহ করবার অপরাধে ৫,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং কনের অভিভাবকদের নিকট প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা আদায় করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
মোবাইল কোর্ট পরচালনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের স্টাফগণ সহযোগিতা করেন##
Leave a Reply