(শোক সংবাদ)
বরেণ্য নাট্যজন, নবীনগরের কৃতি সন্তান আলী যাকেরের মৃত্যুর মাত্র একদিন পর এবার না ফেরার দেশে চলে গেলেন নবীনগরের আরেক কৃতি সন্তান সঙ্গীত জগতের আরেক দিকপাল, একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খান (৬১) ওরফে শাহীন খান।
কিছুক্ষণ আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুর খবরটি আমাকে এইমাত্র টেলিফোনে সুনিশ্চিত করেছেন তাঁর চাচা দেশের প্রখ্যাত সুরকার শেখ সাদি খান।
ওস্তাদ শাহাদাৎ হোসেন খান ছিলেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি।
ওস্তাদ আলাউদ্দিন খাঁর কনিষ্ঠ ভ্রাতা সঙ্গীত জগতের আরেক কিংবদন্তী সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর বড় ছেলে ওস্তাদ আবেদ হোসেন খানের পুত্র ছিলেন বরেণ্য সরোদ শিল্পী শাহাদাৎ হোসেন খান ওরফে শাহীন খাঁন।
এই গুণি সঙ্গীতজ্ঞের আকস্মিক মৃত্যুতে নবীনগরে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply