বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদের জুমআ’র নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদের জুমআ’র নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের জুমআ’র নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। খবর আল জাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শের শাহ সুরী মসজিদে ওই বোমা রাখা হয়েছিল, যা জুমআ’র নামাজের সময় বিস্ফোরিত হয়। এ ঘটনায় মসজিদের খতিব ‍মোফলেহ ফ্রোতানও নিহত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, পুলিশ ওই এলাকায় ঘিরে ফেলেছে। এসময় আহতদের অ্যাম্বুলেন্সে তুলতে এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেছে তারা।

কেওই এই হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি মাসের শুরুর দিকে একটি মসজিদে এ ধরনেরই একটি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত একটি গ্রুপ। গ্রুপটি পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের নানগরহার প্রদেশ থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com