চিনিকল বন্ধের প্রক্রিয়া থামানো না হলে রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন রংপুরের শ্যামপুর চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও আখ চাষিরা।
সরকারকে চিনিকল বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসা এবং ৫ মাসের বকেয়া বেতন দেয়াসহ ৫ দফা দাবতে সকাল ১০ টা থেকে চিনিকলের সামনে মানববন্ধন, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করে চিকিল অ্যাম্প্রয়েজলীগ ও আখচাষী কল্যান সমিতি। মানববন্ধনে চিনিকলটির কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও আখচাষী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দাবির পক্ষে বিভিন্ন প্লাকার্ড নিয়ে মানববন্ধনে দাড়ান তারা।
এসময় সমাবেশে তারা বলেন, মিল বন্ধ হয়ে গেলে এই চিনিকলের ৮০০ কর্মচারী ও শ্রমিক এবং ৫ হাজার ২১০ একর জমি আবাদকারী প্রায় ১২ হাজার চাষী ও তাদের শ্রমিকসহ ২ লাখ মানুষ কর্মহূীন হয়ে পড়বে। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবেন তারা।
রংপুর আখ চাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর জানান, চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, বকেয়া বেতন প্রদান, চাষীদের সার বীজ বিতরণ, চিনিকলের আধুনিক যন্ত্রপাতি সংযোজনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। চিনিকল বন্ধ করা হলে এই এলাকার অন্তত ২ লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে মানবেতর জীবন যাপন করবে। তারা না খেয়ে মারা যাবে।
শ্যামপুর চিনিকল এ্যম্প্রয়েজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন জানান, আমাদের দাবি মানা না হলে রেলপথ, সড়ক পথ, আকাশপথসহ সকল পথ বন্ধ করে দিয়ে আমরা আন্দোলনে নামবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
Leave a Reply