মানিকগঞ্জ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি দখলবাজি সাংগঠনিক পরিপন্থি আচরণ প্রকাশ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিকেলে ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কার্যক্রম করে আসছিল।
পরে দলীয় জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে তাকে জেলা ও উপজেলা কমিটিতে তাকে সঠিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply